মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৯ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠক

  • হালনাগাদ সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ পোশাক শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে সকালে পোশাক কারখানার মালিকদের সঙ্গেও আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সরকার সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য একটি বাস্তবসম্মত ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করতে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে নির্দেশনা দিয়েছেন যেন শ্রমিকদের স্বার্থ ও জীবনমানের উন্নয়ন সুরক্ষিত থাকে এবং বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়। সদ্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড বাস্তবতার নিরিখে দ্রুততম সময়ে অংশীজনদের সঙ্গে কথা বলে মজুরি নির্ধারণ করবে।

তিনি আরও সতর্ক করে বলেন, শিল্প খাতকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে যারা উসকানি দিচ্ছে কিংবা অন্যায়ভাবে কারখানা বন্ধ রাখছে, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। কোনো স্বার্থান্বেষী মহলকে দেশের রপ্তানিমুখী এই প্রধান খাত নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠক

হালনাগাদ সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬