মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৪ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৪৮ রোগী

  • হালনাগাদ সময় : ০৫:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে ১০৫ জন এবং উপসর্গে ১ হাজার ১৫২ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৮ জন রোগী।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, সিলেটে ১৪৫ জন, খুলনায় ১২৫ জন, ময়মনসিংহে ১০২ জন, রাজশাহীতে ৪৬ জন এবং রংপুরে ৩৯ জন রোগী ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন। একই সময়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ২৩ হাজার ৯৯১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৪৮ রোগী

হালনাগাদ সময় : ০৫:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬