মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩১ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ১০:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাঁদের ক্যারিয়ার (বাহক) অবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ বিষয়ে স্কুল-কলেজসহ সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যাপক সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি একটি মহৎ মানবিক কাজ এবং পরকালের জন্য সদকায়ে জারিয়া। রক্তদানের মাধ্যমে শারীরিক কোনো ক্ষতি হয় না—এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে প্রচার চালাতে হবে।

তিনি বলেন, রক্তদানের কার্যক্রম শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং একে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এ জন্য তরুণদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে সন্ধানীর অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৮ সালে মাত্র ছয়জন মেডিকেল শিক্ষার্থীর হাত ধরে শুরু হওয়া এ কার্যক্রম আজ দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

হালনাগাদ সময় : ১০:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬