বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ চারে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (২ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচকে ১৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
তালিকায় ৪৯৯ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২০১ ও ১৭৪ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি ও মিশরের কায়রো।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বিবেচনা করা হয়।
বাতাসের এমন পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিশু, বয়োবৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং বাইরে বের হলে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

























