ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইইউ দূতাবাসে এ প্রতিনিধি দলে ইইউ রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্জ, ইতালির রাষ্ট্রদূত মি. আন্তোনিও আলেসান্দ্রো, ফ্রান্সের উপ-রাষ্ট্রদূত মি. ফ্রেদেরিক ইনজা, নেদারল্যান্ডসের উপ-রাষ্ট্রদূত মি. থাইস উডস্ট্রা, ইইউ-এর উপ-রাষ্ট্রদূত গং. বেইবা জেরিনা, ইইউ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. সেবাস্টিয়ান রাইগার-ব্রাউন উপস্থিত ছিলেন।

বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, প্রফেসর মোকাররম হোসেন ও জুবায়ের আহমেদ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা, এনবিআর কর্তৃক সতর্কতা জারি

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আপডেট সময় : ১১:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫