ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের ব্যাপারে কাউকেই ছাড় নয়: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের সঙ্গে কোনও আপস করবো না। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১২ নম্বর ওয়ার্ডের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘মাদকসেবীর সংখ্যা বেড়েছে। খেলার মাঠ ও বিনোদনের জায়গা নেই। প্রবীণদের সময় কাটানোর জন্য কোনও ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গাসহ সব কিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করবো।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম সেগুলোও সব দখলে নিয়েছে এই আওয়ামী লীগ। আসল কারণটা হচ্ছে যারা এ এলাকার নন, তাদের তো এই এলাকার প্রতি মায়া থাকবে না।’ তিনি বলেন, ‘ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না। আমার সে সুযোগ নেই। আমি এলাকারই সন্তান।’

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘১৭ বছর পর এই কলেজে এলাম। আসার সময় দেখলাম অনেক কিছুই লণ্ডভণ্ড করে দিয়েছে। বিভিন্ন স্থাপনা দখল করা হয়েছে। এ এলাকায় আগে মাদক ছিল না। মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন। একজন মাদকসেবী শুধু পরিবারের নয়, সমাজের সমস্যা। আপনাদের যেকোনও সমস্যায় আমাকে জানাবেন। কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরকে জলাবদ্ধতা মুক্ত করতে খাল দখল মুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় দখল হয়ে গেছে। ময়লা পানি বের হওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে।’

সাবেক কমিশনার সাজ্জাদ জহিরের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফজলে রুবায়েত পাপ্পুর সঞ্চালনায় এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিয়ে রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে এনসিপি

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের ব্যাপারে কাউকেই ছাড় নয়: মির্জা আব্বাস

আপডেট সময় : ০৯:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫