ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

এখনও পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে বলেছেন, সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এদিকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে হবে—তা নির্ধারণে রবিবার (৭ ডিসেম্বর) বৈঠকে বসবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে ১০-তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচনের তফসিল ঘোষণাও রাখা হয়েছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রবিবার কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। এতে তফসিল কবে—তা নির্ধারণ হতে পারে। এর আগে তিনি জানিয়েছিলেন, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল হতে পারে। আর ভোট হতে পারে ৮ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে।

এর আগে তফসিল কবে ঘোষণা হবে ও ভোটের সম্ভাব্য তারিখ কবে হতে পারে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিকভাবে আমরা ভোটের কয়েকটি তারিখ আলোচনা করেছি। আগামী রবিবার (৭ ডিসেম্বর) এ নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা বলেছি আগামী সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার, এর মধ্যে যে কোনও দিন তফসিল ঘোষণা করে দেবো এবং তা (তফসিল) হঠাৎ করেই হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

এখনও পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি: ইসি সচিব

আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫