ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

আমিরুলের হ্যাটট্রিকের হ্যাটট্রিক, দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ

অনবদ্য নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন আমিরুল ইসলাম। গ্রুপ পর্বে দু’বার হ্যাটট্রিক করেছেন।  শনিবার স্থান নির্ধারণী আরেকটি ম্যাচে তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হয়ে ওঠা আমিরুলের দারুণ পারফরম্যান্সে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে ৫-৩ গোলে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। 

ভারতের মাদুরাইতে শুরুটা ছিল দক্ষিণ কোরিয়ার। ১০ ও ২০ মিনিটে জোড়া গোলে এগিয়ে যায় কোরিয়া। দুটিই করেছেন লি মিনহিয়োক। প্রথমটি আক্রমণ, পরেরটি পেনাল্টি কর্নার থেকে। এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। টানা তিনটি গোল করে বাংলাদেশ এগিয়ে যায়। হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। 
২১,২৪ ও ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আসে গোলগুলো। 

৫২ মিনিটে বাংলাদেশস্কোর ৪-২ করে। ওবায়দুল জয় আক্রমণ থেকে দলের হয়ে চতুর্থ গোল উপহার দেন। পরের মিনিটে দক্ষিণ কোরিয়া ব্যবধান কমিয়ে আনে। লি মিনহিয়োক পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্কোর দাঁড়ায় ৪-৩ এ। ৬০ মিনিটে রকিবুল হাসান দলের হয়ে ষষ্ঠ গোল পান। এতে ৫-৩ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

আমিরুলের হ্যাটট্রিকের হ্যাটট্রিক, দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ

আপডেট সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫