আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
এর আগে মঙ্গলবার জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর টানা তিন দিন (বুধবার-শুক্রবার) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
প্রচণ্ড ঠান্ডায় এ অঞ্চলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রাস্তায় মানুষের চলাচল কমে গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘টানা কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ তা নেমে ১০.৫ ডিগ্রিতে এসেছে।’
সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 























