ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির অর্ধশতাধিক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনি, রবি ও সোমবার টানা তিন দিন এসব দোয়া মাহফিলের আয়োজন করেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম যুগ্ম মহাসচিব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

কমলনগরের মিয়াপাড়া হাজী হাফিজুল্লাহ জামে মসজিদ, ফজুমিয়ারহাট মাদ্রাসাতুল দাওয়াহ ও এতিমখানা, উত্তর চর জাঙ্গালিয়া হাফিজুল হক পাটোয়ারী মাদ্রাসা, বাঁশতলা দারুস সুন্নাহ ইসলামি কওমি মাদ্রাসা, ইসহাকনগর হাই স্কুল অ্যান্ড কলেজ, বশির উল্যাহ হাওলাদার জামে মসজিদ, সাহেবেরহাট আশ্রাফুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা, আনন্দ বাজার জামে মসজিদ, জাতুন নেকাকাইন জামে মসজিদ, সাহেবেরহাট আশরাফিয়া এতিমখানা, চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ শতাধিক মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ। সবাই একত্রিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তারা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস: জাতীয় পরিচয় ও ঐক্যের প্রতীক হিসেবে উত্তোলন

লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

আপডেট সময় : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫