ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে নতুন করে কী বললেন মেসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে আলাদা করে দৃষ্টি থাকবে বর্তমান চ্যাম্পিয়ান আর্জেন্টিনার দিকে। বিশেষ করে বললে লিজেন্ড লিওনেল মেসির দিকে। আর্জেন্টিনার অধিনায়ক খেলবেন কিনা এখনও সরাসরি কিছু বলেননি। আবারও ধোঁয়াশায় রেখেছেন।

২০২২ কাতার বিশ্বকাপ ট্রফি পেয়েছে আর্জেন্টিনা, লিওনেল মেসির দারুণ পারফরম্যান্সে। তখনই অবসরের ঘোষণা দেননি। এখনও ফুটবল উপভোগ করে যাচ্ছেন। আর্জেন্টিনা কিংবা ইন্টার মায়ামির হয়ে।

এখন বড় প্রশ্ন—আসন্ন ২০২৬ বিশ্বকাপ কী আদৌ খেলবেন মেসি? ইএসপিএনের কাছে এ নিয়ে নতুন করে নিজের ভাব প্রকাশ করেছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী। তবে উত্তরে এবারও নতুনত্ব নেই। 

ওয়াশিংটন ডিসি-তে শুক্রবার হতে যাচ্ছে বিশ্বকাপের ড্র। এর আগে বিশ্বকাপে খেলা নিয়ে ৩৮ বছর বয়সি তারকা বলেছেন, ‘আশা করি আমি সেখানে (বিশ্বকাপ) থাকতে পারবো। আগেও বলেছি, সেখানে থাকতে আমি ভীষণ চাই।’ 

তবে এরপরই যা বললেন তাতে করে শঙ্কা থাকছেই, ‘পরিস্থিতি যদি কোনোভাবে খুব প্রতিকূল হয়, সবচেয়ে খারাপ হয়, যদি খেলতে নাও পারি, অন্তত দর্শক হিসেবেই দেখবো—তবু তা হবে এক বিশেষ অনুভূতি।’

বাছাইয়ে দক্ষিণ আমেরিকার সেরা দল হয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সতীর্থদের নিয়ে মেসির কণ্ঠে প্রশংসা, ‘সত্যি বলতে, আমাদের অসাধারণ সব খেলোয়াড় আছে এবং এটা অনেক বছর ধরেই দেখা যাচ্ছে। বিশেষ করে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে সবার যে উদ্দীপনা ও আগ্রহ, সেটা আরও স্পষ্ট।’

মেসি এরপর যোগ করেন, ‘সবার মানসিকতাই দুর্দান্ত। এটা পুরোপুরি বিজয়ীদের দল—মানসিকভাবে শক্ত, আরও জিততে চায়, আর সেই তাগিদটা খুব ছোঁয়াচে। অনুশীলনে, ম্যাচে—সব জায়গায় সেটা চোখে পড়ে। ওদের অনুশীলন করতে দেখলেই বোঝা যায়, তারা নিজেদের সবটুকু উজাড় করে দেয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

বিশ্বকাপে খেলা নিয়ে নতুন করে কী বললেন মেসি

আপডেট সময় : ০৭:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫