অনূর্ধ্ব ২১ বিশ্বকাপ হকিতে শনিবার (৬ ডিসেম্বর) শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সঙ্গে আবারও লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে শুক্রবার ছুটি কাটিয়েছে আমিরুল-রকিবুলরা। ছুটি পেয়ে ভারতের দক্ষিণের জনগণের ঐতিহ্যবাহী পোশাক ধুতি পরে ঘুরে বেরিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন আব্দুল্লাহ-সাজুরা।
শুক্রবার অনুশীলন না থাকায় সকালে মাদুরাইয়ের হোটেল থেকে আরেক দর্শনীয় স্হানে ঘুরতে যান সবাই। সেখান থেকে ঘুরে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দেওয়া লাঞ্চে অংশ নেন সবাই। সেখানে সবাই ধুতি পরেই ছিলেন।
হঠাৎ করে পুরো দল দক্ষিণের ঐতিহ্যবাহী পোশাক পরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘আজ আমাদের অনুশীলন ছিল না। ছেলেরা ছুটির মেজাজে সময় কাটাচ্ছে। এছাড়া এখানে দুপুরে প্রোগ্রাম ছিল। মুখ্যমন্ত্রীর লাঞ্চ প্রোগ্রামে সবাই তামিলদের ঐতিহ্যবাহী পোশাক পরেছে। আয়োজকরা সব দলকে তাদের পোশাক সরবরাহ করেছে। তাদের প্রতিনিধি এসেই তা পরিয়ে দিয়েছে। ওই পোশাক পরেই অনুষ্ঠানে গিয়েছি আমরা। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো সবার। সময়টা সবাই খুব উপভোগ করেছে।’
আগের ম্যাচের গোলদাতা মোহাম্মদ সাজু তো বললেন, ‘আমি এই পোশাকটা বেশ উপভোগ করছি।’
শনিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্হান নির্ধারণী ম্যাচ। আগে গ্রুপ পর্বে ৩-৩ গোলে ড্র ছিল। কালও ইতিবাচক ফল করার লক্ষ্য সবার।
রিপোর্টারের নাম 














