ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষক এবং পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য সাময়িক বরখাস্ত এবং ১০ বছর পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার ও ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার ও দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্তের তারিখ থেকে উল্লিখিত সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরাইল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: ইসরাইলি সেনাপ্রধানের বক্তব্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

আপডেট সময় : ০১:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫