ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জিতেছে আর্সেনাল, লিভারপুলের আত্মঘাতী গোলে রক্ষা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

প্রিমিয়ার লিগে নজর ছিল এমিরেটস স্টেডিয়াম ও অ্যানফিল্ডে। যেখানে আর্সেনাল ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারালেও লিভারপুলকে ১-১ ব্যবধানে রুখে দিয়েছে সান্ডারল্যান্ড।

প্রথমার্ধে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন মিকেল মেরিনো। তার পরও ম্যাচটা তাদের জন্য স্বস্তির ছিল না। দ্বিতীয়ার্ধে টেবিলের শীর্ষে থাকা দলটিকে ভালোই চাপে রাখে ব্রেন্টফোর্ড। শেষ দিকে ৯০+১ মিনিটে বুকায়ো সাকার গোলে তিন পয়েন্ট প্রাপ্তির নিশ্চয়তা মেলে আর্সেনালের।

অপর দিকে অ্যানফিল্ডে লিভারপুলের নিষ্প্রভ পারফরম্যান্স চলছেই। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে চেমসদিনে তালবির দুর্দান্ত গোলে আবারও হারের শঙ্কায় ছিল তারা। ভাগ্যের ছোঁয়া ছিল বলে এমনটা আর দেখতে হয়নি! বরং ৮১ মিনিটে নর্দি মুকিয়েলের আত্মঘাতী গোল অ্যানফিল্ডে আরেকটি নাটকীয় প্রত্যাবর্তনের আশা জাগায়। কিন্তু শেষদিকে তালবির আরেকটি শট গোললাইন থেকে ফিরিয়ে লিভারপুলকে রক্ষা করেন ফেদেরিকো চিয়েসা। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতপার্থক্য থাকলেও দলের ঐক্য অটুট রাখার আহ্বান তারেক রহমানের

জিতেছে আর্সেনাল, লিভারপুলের আত্মঘাতী গোলে রক্ষা

আপডেট সময় : ১২:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫