ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ১৫ জন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও গ্রামবাসীর সূত্রে জানা গেছে, ধীতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ফরহাদ এবং একই গোষ্ঠীর প্রবাসী সুমন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। এই বিরোধের জেরেই রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘাতের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলায় রবিবার সকালে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী যেকোনো সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ১৫ জন

আপডেট সময় : ০৪:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫