ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হংকংয়ের অগ্নিকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করবে সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সরকার সম্প্রতি ঘটে যাওয়া আবাসিক অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করবে, যা একজন বিচারকের নেতৃত্বে কাজ করবে। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জনাইয়েছেন হংকং সরকারের প্রধান নির্বাহী জন লি।

অগ্নিকাণ্ডে ১৫১ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশ এখনও প্রায় ৩০টি নিখোঁজ মামলা অনুসন্ধান করছে। 

জন লি জানান, আগে গঠিত তিনটি টাস্ক ফোর্স অবিরাম কাজ করছে, যাতে দায়িত্বশীল সবাইকে বিচারের আওতায় আনা যায়।

প্রধান নির্বাহী আরও বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় কোনও ধরনের কমতি রাখছে না। এর মধ্যে রয়েছে অস্থায়ী শেল্টার চালু করা, এবং প্রায় ২ হাজার ৫০০ জনকে পর্যায়ক্রমে ট্রানজিশনাল হাউজিং ও হোটেলে রাখা।

তিনি বলেন, অগ্নিকাণ্ডটি অনেক স্তরে দুর্বলতা প্রকাশ করেছে, তাই সিস্টেমিক সংস্কার অপরিহার্য। স্বাধীন কমিশন এই ঘটনা তদন্ত করবে এবং সরকারের সহায়তায় প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করবে।

সূত্র: সিএমজি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

হংকংয়ের অগ্নিকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করবে সরকার

আপডেট সময় : ০৮:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫