সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের একটি নতুন বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সাভারের আমিন টাওয়ারে চতুর্থ তলায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নিয়ম ও স্বচ্ছতার ভিত্তিতেই বাংলাদেশ আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে এবং নিয়োগ থেকে শুরু করে সব কার্যক্রমই স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হয়। বাংলাদেশ আনসার বাহিনীতে কোনো অনিয়মের সুযোগ নেই। তিনি জানান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে আনসার সদস্যরা বিশেষ সুবিধা পাবেন, যা তাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করবে।
রিপোর্টারের নাম 

























