মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বাগেরহাটে ২২ কেজি ওজনের ভোল মাছ বিক্রি হলো সাড়ে তিন লাখ টাকায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে ধরা পড়া ২২ কেজি ওজনের একটি বিরল ধাতিনা ভোল মাছ বাগেরহাটে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে মাছটি বিক্রি হয়। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা। মাছটি কিনেছেন স্থানীয় ব্যবসায়ী হারুন মীর।

এর আগে গত ১১ আগস্ট বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের মাছ ধরার ট্রলারে এই মাছটি আটকা পড়ে। ইলিশ ধরার ট্রলার ‘এফবি মায়ের দোয়া’র মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন জানান, সাগরের আবহাওয়া প্রতিকূল থাকায় ইলিশের দেখা মিলছিল না। বাড়ি ফেরার শেষ মুহূর্তে জাল ফেলা হলে এই বিশাল ভোল মাছটি জালে ধরা পড়ে।

মাছটির ক্রেতা হারুন মীর জানান, ধাতিনা ভোল মাছের মণ ৬ লাখ টাকা। সেই হিসাবে ২২ কেজির মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কেনা হয়েছে। তিনি আশা করছেন, বরফ দিয়ে মাছটি বড় মোকামে এবং পরে চট্টগ্রামে পাঠালে প্রায় ৫০ হাজার টাকা লাভ হবে।

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ছোট জাল ব্যবহার করায় বড় মাছগুলো ছোট থাকতেই ধরা পড়ছে। অনেক বছর পর ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছ ধরা পড়েছে এবং এত চড়া দামে বিক্রি হওয়ায় তারা আনন্দিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ঘোষণা: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উদযাপন মাসব্যাপী

বাগেরহাটে ২২ কেজি ওজনের ভোল মাছ বিক্রি হলো সাড়ে তিন লাখ টাকায়

আপডেট সময় : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬