রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো মাইকেল স্টিফেনস মনে করেন, ইরান তার যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল নিয়েছে। তার মতে, ইরান বিশ্বাস করে যে আরোপিত অর্থনৈতিক চাপ তাদের সরকারের অস্তিত্বের জন্য কোনো হুমকি নয়।
যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর, ইরান এখন নিশ্চিত যে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালাতে আগ্রহী নয়। আল জাজিরাকে স্টিফেনস বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বের হুমকি আর নেই। তাই তারা যুদ্ধের গতি বাড়াতে চায় এবং সম্ভবত বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য যন্ত্রণাটা আরেকটু তীব্র করতে চায়। আর তা করার সেরা উপায় হলো যুদ্ধকে দীর্ঘায়িত করা।’
গত ২৮ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার আগে, ব্যাপক ধারণা ছিল যে ডিসেম্বরের শেষভাগ ও জানুয়ারিতে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ে ইরান সরকার ভেঙে পড়বে। কিন্তু কয়েকমাস ধরে চলা অস্থিরতার পর, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরান সরকার সহজেই ভেঙে পড়বে বলে যে ধারণা করা হয়েছিল, তা এখন আর সেভাবে দেখা যাচ্ছে না।
স্টিফেনস আরও বলেন, ‘এখন পরিস্থিতি তেমন বলে মনে হচ্ছে না। শাসনব্যবস্থাকে তাদের ইচ্ছানুযায়ী কাজ করতে বাধ্য করার মতো কোনো উপায় যুক্তরাষ্ট্রের হাতে আছে কি না, সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই।’
তার মতে, ‘বর্তমান অচলাবস্থা ইরানের জন্য কষ্টের হলেও, এটি অস্তিত্বের সংকট নয়। আমার মনে হয়, এটাই এখন যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা।’
রিপোর্টারের নাম 



















