মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: জরিমানা ও বিপুল পরিমাণ ব্যাগ জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষায় ঝিনাইদহ শহরের কেপিবসু সড়কের ট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি প্রায় ৩২ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসানুল কবির এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে পরিবেশ বিধ্বংসী এসব সামগ্রীর বিরুদ্ধে প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট: টিভির পর্দায় সরাসরি খেলার সময়সূচি

ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: জরিমানা ও বিপুল পরিমাণ ব্যাগ জব্দ

আপডেট সময় : ০৫:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬