মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ে সক্রিয় সংগঠন ‘বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স’-এর তিন মাস মেয়াদী একটি আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীকে আহ্বায়ক এবং মো. আল আমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মো. বকুল ইমাম, মো. হাশিম রেজা, মো. ফজলুর রহমানসহ ১৫ জন যুগ্ম আহ্বায়ক। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. সিরাজুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে সাবরিনা সিদ্দিকাকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া দেশের প্রতিটি বিভাগের জন্য আলাদা সাংগঠনিক সম্পাদক নিয়োগের মাধ্যমে সংগঠনটিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষায় এই কমিটি আগামী তিন মাস কাজ করবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগে তারা সারা দেশের শিক্ষকদের ঐক্যবদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Einzigartige Angebote und nvcasino-deutschland.com.de für ein modernes Spielerlebnis

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত

আপডেট সময় : ০৩:১৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬