মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবিতে ২১-২২ সেশনের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) অন্তর্ভুক্তির সুনির্দিষ্ট দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজধানীর সাতটি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (১২ আগস্ট) ঢাকা কলেজের শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এই সম্মেলনে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ও অধিকার রক্ষার দাবি জানান।

বক্তারা উল্লেখ করেন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মানোন্নয়নে ডিসিইউ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বর্তমানে ২১-২২ সেশনের শিক্ষার্থীদের এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা নিয়ে দীর্ঘসূত্রতা ও নানা জটিলতা তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় যেখানে মাইগ্রেশনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছিল, সেখানে একটি পক্ষ এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

সম্মেলনে তিতুমীর কলেজের শিক্ষার্থী এম এ মানিক বলেন, ‘আমরা এই বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘ আন্দোলন করেছি। আমরাই এর প্রতিষ্ঠাতা। অথচ এখন আমাদের অন্তর্ভুক্ত করা নিয়ে টালবাহানা করা হচ্ছে।’ শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং একাডেমিক কার্যক্রম ডিসিইউ-এর অধীনে সম্পন্ন করার জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Einzigartige Angebote und nvcasino-deutschland.com.de für ein modernes Spielerlebnis

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবিতে ২১-২২ সেশনের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬