ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ২৬টি ভবন ভাঙার ইসরায়েলি পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি উত্তর পশ্চিম তীরে এই ফিলিস্তিনি অবকাঠামো ধ্বংসের কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন। স্মোট্রিচের মতে, এই ধ্বংসযজ্ঞ ইসরায়েলি নিরাপত্তা এবং বসতি স্থাপন জোরদার করার জন্য একটি অপরিহার্য পদক্ষেপ যা দেশের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।
তবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ সম্পূর্ণরূপে অবৈধ। সম্প্রতি, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি এবং অবৈধ বসতি স্থাপনকে বেআইনি ঘোষণা করে তা দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এতদসত্ত্বেও, ইসরায়েল পশ্চিম তীরে তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং নতুন বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণ হয়েছে।
রিপোর্টারের নাম 




















