মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রকল্পের অভ্যন্তরে নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে নিয়োজিত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে কোম্পানির কার্যালয়ের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন জানান, খবর পেয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তর থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, নিহত রুশ নাগরিকের মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণরাই নতুন সভ্যতার চালিকাশক্তি, তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৪:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬