একবিংশ শতাব্দীর অন্যতম বিরল মহাজাগতিক ঘটনা হিসেবে আজ বুধবার পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হতে যাওয়া এই গ্রহণে সূর্য প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন থাকবে। ২০২৪ সালের পর আবারও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে পৃথিবী থেকে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১৯৯৯ সালের পর এবারই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে। বিশেষ করে স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এবং রাশিয়ার কিছু অংশ এই ‘পাথ অব টোটালিটি’ বা পূর্ণগ্রাসের আওতাভুক্ত থাকবে। স্পেনের লিওন, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো শহরগুলো থেকে এই দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে উপভোগ করা যাবে।
পূর্ণ সূর্যগ্রহণ বিশ্বের মাত্র দেড় কোটি মানুষ সরাসরি দেখতে পারলেও আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন প্রায় ৯৮ কোটি মানুষ। পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার বাসিন্দারাও এর আংশিক রূপ দেখতে পাবেন। বিজ্ঞানীরা বলছেন, চাঁদ ও সূর্যের আকার পৃথিবী থেকে প্রায় সমান দেখানোর কারণেই এ ধরনের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্ভব হয়, যা গড়ে প্রতি দেড় বছরে একবার ঘটে থাকে।
রিপোর্টারের নাম 






















