গাজা উপত্যকায় সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বংশোদ্ভূত এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। ২৫ বছর বয়সী উইলিয়াম শাকিন নামের ওই সেনা গাজা থেকে ফেরার পর থেকেই তীব্র মানসিক ট্রমা বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছিলেন বলে তার স্বজন ও বন্ধুরা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে শাকিন গোলানি ব্রিগেডের সদস্য হিসেবে গাজায় স্থল অভিযানে অংশ নিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি এবং সহযোদ্ধাদের মৃত্যু তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। গাজা থেকে ফেরার পর তার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেন।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ১৮ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। গাজা যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবে ইসরাইলি সেনাদের মধ্যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে। এই ঘটনাগুলো যুদ্ধের ভয়াবহতা ও সেনাদের ওপর এর নেতিবাচক প্রভাবকে পুনরায় সামনে নিয়ে এসেছে।
রিপোর্টারের নাম 






















