মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

‘হরমুজ প্রণালি এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি ডোনাল্ড ট্রাম্পের

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘ইরানের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সবকিছু আমাদের অনুকূলে রয়েছে। হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। অন্য কেউ নয়, কেবল আমরাই এটি নিয়ন্ত্রণ করছি।’ মার্কিন নৌবাহিনীর সক্ষমতার প্রশংসা করে তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষায় তাদের নৌবাহিনী অবিশ্বাস্য সাফল্য দেখাচ্ছে।

তবে ইরানের প্রতি নিজের অনাস্থার কথা আবারও স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। তারা বারবার মিথ্যা বলেছে, তাই তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই।’ বর্তমানে এই জলপথের ওপর তেহরানের কোনো কর্তৃত্ব নেই বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরেই ১০ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি, এত খরচ কখনো করেনি বাংলাদেশ

‘হরমুজ প্রণালি এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি ডোনাল্ড ট্রাম্পের

আপডেট সময় : ০৮:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬