মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৩ প্রবাসীর পরিবারকে প্রধানমন্ত্রীর সমবেদনা, পাশে বিএনপি নেতৃবৃন্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসী শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে মঙ্গলবার বিকেলে তাদের বাড়িতে যান নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ।

নিহতরা হলেন—নলডাঙ্গা উপজেলার দীঘির পাড় গ্রামের শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিশডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল হৃদয় (২৫)। গত রোববার বাংলাদেশ সময় বিকেলে রিয়াদের মুসাসা এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারগুলোর সাথে সাক্ষাৎকালে রহিম নেওয়াজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই ঘটনায় গভীরভাবে ব্যথিত। বর্তমান সরকার ও বিএনপি সব সময় প্রবাসী ভাইদের পাশে আছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, জহুরুল ইসলাম ভুট্টু এবং আফজাল হোসেনসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। স্বজনরা নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়নকে ভোটের রাজনীতির সঙ্গে না জড়ানোর আহ্বান রংপুরের জামায়াত নেতাদের

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৩ প্রবাসীর পরিবারকে প্রধানমন্ত্রীর সমবেদনা, পাশে বিএনপি নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৩:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬