মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসে ২ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে চিরাগ নগরের গাউসিয়া চওলে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, এখনো ধ্বংসস্তূপের নিচে চার থেকে পাঁচজন আটকা পড়ে আছেন।

মুম্বাই ফায়ার ব্রিগেড জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৮ মিনিটের দিকে একটি পাহাড়ের অংশ ধসে পাশের কয়েকটি বসতবাড়ির ওপর পড়ে। এতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাসিন্দারা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং এনডিআরএফ-এর উদ্ধারকারী দল।

উদ্ধারকারীরা এরই মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আহত ১৮ বছর বয়সী সোহেল আনসারি ও ১৪ বছর বয়সী মোহাম্মদ আনসারিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমি অধিগ্রহণে হয়রানি ও দুর্নীতি বন্ধে ডিজিটাল বিপ্লব: চালু হচ্ছে ক্যাশলেস ক্ষতিপূরণ ব্যবস্থা

মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসে ২ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে

আপডেট সময় : ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬