বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেননি বলে স্পষ্ট জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভীর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী জামায়াতের প্রতি ইঙ্গিত করে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, জামায়াতের কোন নেতা কখন এবং কোথায় এ ধরনের মন্তব্য করেছেন, তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের বিচার ও দায়বদ্ধতার প্রশ্নে জামায়াত আপসহীন। ভিত্তিহীন তথ্য দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি না ছড়ানোর জন্য তিনি বিএনপি নেতার প্রতি আহ্বান জানান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কাম্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 






















