দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পরিচালনার সময় বড় ধরনের ভুল করে বসেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লক্ষ্যবস্তু শনাক্ত করতে ভুল করায় তারা নিজেদেরই একটি স্থাপনা বা ইউনিটের ওপর ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছে। ইসরায়েলি সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে একটি লক্ষ্যবস্তুকে শত্রু ভেবে ভুলবশত ইন্টারসেপ্টর ছোড়া হয়েছিল। তবে পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, লক্ষ্যবস্তুটি আসলে তাদের নিজস্ব বাহিনীরই অংশ ছিল। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়নি। কীভাবে এই ভুলটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সামরিক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দখলদারি ও হামলা অব্যাহত রয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই নিজেদের ওপর হামলার এই বিব্রতকর ঘটনাটি প্রকাশ্যে এল।
রিপোর্টারের নাম 





















