মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের সমঝোতা, বাস্তবায়নে বাধা হতে পারে যুক্তরাষ্ট্র

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান ও ওমানের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা হয়েছে। তবে এই সমঝোতা কার্যকর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাধা আসার আশঙ্কা প্রকাশ করেছেন একজন জ্যেষ্ঠ সাবেক কূটনীতিক।

কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইয়ার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশ দুটি ৬০ দিনের জন্য একটি অস্থায়ী ‘ট্রাফিক সেপারেশন স্কিম’ বা জাহাজ চলাচল বিভাজন পরিকল্পনায় একমত হয়েছে। এই ব্যবস্থার ফলে জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণে থাকা জলসীমা ব্যবহার করে প্রণালিটি অতিক্রম করতে পারবে।

তবে আইয়ারের মতে, ওয়াশিংটনের সবুজ সংকেত ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। তিনি উল্লেখ করেন, ইরান ও ওমানের এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের এক ধরনের ‘ভেটো’ বা অসম্মতি রয়েছে। এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তান তাদের মধ্যস্থতা জোরদার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন কোনো সমীকরণের গুঞ্জনের মধ্যেই এসব কূটনৈতিক তৎপরতা নজরে আসছে আন্তর্জাতিক মহলের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরেই ১০ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি, এত খরচ কখনো করেনি বাংলাদেশ

হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের সমঝোতা, বাস্তবায়নে বাধা হতে পারে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৮:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬