মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে ফর্টিসের রাজকীয় অভিষেক, মুরাস ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস

ঘরোয়া ফুটবলের উদীয়মান শক্তি ফর্টিস এফসি তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই স্মরণীয় জয় তুলে নিয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে জয়সূচক গোলটি করেন মো. ইব্রাহিম।

বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী ফিফার নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারায় লিগের তৃতীয় দল হিসেবে এই টুর্নামেন্টে সুযোগ পায় ফর্টিস। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও ৫২ মিনিটে ওমর বাবুর নিখুঁত পাস থেকে বল পেয়ে দর্শনীয় এক গোল করেন ইব্রাহিম। ম্যাচের শেষ দিকে মুরাস ইউনাইটেড পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হওয়ায় জয় নিশ্চিত হয় ফর্টিসের।

আন্তর্জাতিক অভিষেকেই এমন ঐতিহাসিক জয় দেশের ফুটবল অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার অসাধারণ নৈপুণ্য এবং দলের সুসংহত রক্ষণভাগ এই গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা পালন করেছে। এই জয়ের মাধ্যমে ফর্টিস এফসি আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেফতার ৩

আন্তর্জাতিক অঙ্গনে ফর্টিসের রাজকীয় অভিষেক, মুরাস ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস

আপডেট সময় : ০৬:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬