নেপাল জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে গতি ফেরাতে আবারও অভিজ্ঞ লেগস্পিনার সন্দীপ লামিছানের ওপর আস্থা রেখেছে দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন)। আসন্ন এসিসি প্রিমিয়ার কাপের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে তাকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে টানা হারের বৃত্তে থাকা নেপালকে জয়ের ধারায় ফেরানোই এখন তার মূল চ্যালেঞ্জ।
এর আগে ২০২২ সালে প্রথম দফায় অধিনায়ক থাকাকালীন একটি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন লামিছানে। তবে ২০২৪ সালে পাটান হাই কোর্ট সাক্ষ্যপ্রমাণের অভাবে তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়। আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ার পর আবারও জাতীয় দলের নেতৃত্বভার তার কাঁধেই তুলে দিল নেপাল ক্রিকেট বোর্ড।
রিপোর্টারের নাম 
























