মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

উয়েফা সুপার কাপে ইতিহাস গড়ছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ হারানো সোমালিয়ার রেফারি ওমর আরতান এক অনন্য স্বীকৃতি পেলেন। উয়েফা ও আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) মধ্যকার সমঝোতার আওতায় প্রথম কোনো অ-ইউরোপীয় রেফারি হিসেবে তিনি উয়েফা সুপার কাপের ফাইনাল পরিচালনা করতে যাচ্ছেন। আগামীকাল রাতে পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে বাঁশি হাতে দেখা যাবে তাকে।

অস্ট্রিয়ার সালজবুর্গ বিমানবন্দরে পৌঁছানোর পর আরতানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ৩৪ বছর বয়সি এই রেফারি ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির মর্যাদা পান এবং ২০২৫ সালে বর্ষসেরা আফ্রিকান রেফারি নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে প্রতিকূলতা জয় করে আসা আরতান জানান, বিশ্বকাপ মিস করার কষ্ট থাকলেও বিশ্বজুড়ে পাওয়া সমর্থন তাকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেফতার ৩

উয়েফা সুপার কাপে ইতিহাস গড়ছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান

আপডেট সময় : ১০:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬