বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় সিঙ্গাপুরে পাঁচজন প্রবাসী বাংলাদেশিকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নির্বাচিত বিএনপি সরকারের এই প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রবাসীদের পাঠানো প্রতিটি পয়সা বাংলাদেশের উন্নয়নের চাকা সচল রাখছে। দেশের অর্থনীতিতে তাদের এই ত্যাগ ও অবদানকে সরকার সর্বোচ্চ সম্মান জানায়। রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো এবং নিয়মিত রেমিট্যান্স পাঠানোর ভিত্তিতে দুটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবিনসহ দেশের ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ কেবল পরিবারের স্বচ্ছলতা নিশ্চিত করে না, বরং জাতীয় রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে।
রিপোর্টারের নাম 
























