ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার মাদ্রাসাগুলো স্কুলগুলোকে পেছনে ফেলেছে। সোমবার সকালে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর উপজেলায় ১২৮টি প্রতিষ্ঠানের মোট ৬,৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩,৬২২ জন উত্তীর্ণ হয়েছে, যার সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৮২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ আবুল খায়ের জানান, এসএসসি (সাধারণ) শাখায় ৫৮টি প্রতিষ্ঠানের ৩,৭৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৭৭৬ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৪৭.২৩% এবং জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। অন্যদিকে, দাখিল (মাদ্রাসা) শাখায় ৬৭টি প্রতিষ্ঠানের ২,৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৮০৩ জন শিক্ষার্থী পাস করেছে, যার পাসের হার ৬৮.৮৬% এবং জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। কারিগরি (ভোকেশনাল) শাখায় ৩টি প্রতিষ্ঠানের ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৩৯.০৯% এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী।
রিপোর্টারের নাম 


















