মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বাহাদুর শাহ পার্কে অবৈধ মেলা উচ্ছেদে ডিএসসিসি’র আল্টিমেটাম

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিশেষ অভিযান পরিচালনা করেছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত একটি মোবাইল কোর্ট ভিক্টোরিয়া পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণ মেলায় অননুমোদিতভাবে বসানো বাণিজ্যিক মেলা সম্পূর্ণভাবে উচ্ছেদ করার জন্য আজ রবিবার রাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। বৃক্ষমেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা বসানোর কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ জনগণের চলাফেরা, বসা এবং হাঁটার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।

নির্ধারিত সময়সীমার মধ্যে অননুমোদিত মেলার দোকান না সরালে আগামীকাল (সোমবার) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও নগরীর উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা: চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী

বাহাদুর শাহ পার্কে অবৈধ মেলা উচ্ছেদে ডিএসসিসি’র আল্টিমেটাম

আপডেট সময় : ০৯:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬