মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মোংলায় স্কুল মাঠের খেলার মাঠে রাতের আঁধারে ড্রেন, এলাকাবাসীর প্রতিকার দাবি

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন তৈরির অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি বা অবগত না করেই মাঠের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত করে মাটি কাটার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, স্থানীয়ভাবে প্রভাবশালী একটি মহলের সম্পৃক্ততায় বিদ্যালয়ের খেলার মাঠের মাটি কেটে পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করা হয়েছে। এতে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে মাঠে তৈরি হওয়া বড় বড় গর্ত শিশুদের জন্য দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করেছে।

তবে মাটি কাটার কাজ করা লাভলী মজুমদারের দাবি, তার বাড়িঘর ও গাছপালা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথ মৃধার সঙ্গে কথা বলেই তিনি পাইপের ব্যবস্থা করে কাজ শুরু করেছিলেন। এ জন্য নিজের ২০ হাজার টাকা খরচ করে পাইপ কেনার দাবিও করেছেন তিনি।

অন্যদিকে প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথ মৃধা মাটি কাটার অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, মাঠের ভেতর দিয়ে এভাবে ড্রেন কাটার অনুমতি তিনি দেননি। কাজ শুরু হওয়ার পর বিষয়টি জানতে পেরে তিনি ম্যানেজিং কমিটিকে অবহিত করে কাজ বন্ধ করে দেন।

ঘটনাটি নিয়ে এখন এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের খেলার মাঠে অনুমতি ছাড়া মাটি কাটার ঘটনা তদন্ত করে প্রকৃত দায়ীদের শনাক্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে রাতের আঁধারে মাঠের বিভিন্ন অংশে মাটি কেটে ড্রেন তৈরি করা হয়েছে। এতে মাঠের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এভাবে মাটি কাটার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি মাঠে বড় গর্ত থাকায় তাদের নিরাপত্তা নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খেলার মাঠে কার অনুমতিতে মাটি কাটা হলো, আর কেনই বা রাতের আঁধারে এ কাজ করা হলো? স্থানীয় বাসিন্দা পুলক মন্ডল বলেন, বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুল মাঠে যারা মাটি কেটেছেন, তাদের বিচার চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনতার রায় উপেক্ষা করে কেউ টিকতে পারেনি, ফ্যাসিবাদ রুখবে যুবসমাজ: জামায়াত আমির

মোংলায় স্কুল মাঠের খেলার মাঠে রাতের আঁধারে ড্রেন, এলাকাবাসীর প্রতিকার দাবি

আপডেট সময় : ০২:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬