মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের আশা, সরকারদলীয় এমপিরা ভোট দেবেন

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম আশা প্রকাশ করেছেন যে, সরকারদলীয় সংসদ সদস্যরা তাকে ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালিত করার সুযোগ করে দেবেন।

সোমবার ১১ দলীয় ঐক্যের বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যানের নাম চূড়ান্ত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা আশা করছি, দেশটা যেন সঠিক পথে চলে। ১১ দলীয় ঐক্য সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি হিসেবে আমার নাম চূড়ান্ত করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা। তিনবার মন্ত্রী ছিলাম; ছয়বার এমপি ছিলাম। আমার বিরুদ্ধে কোনো স্ক্যান্ডাল নেই; কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই।”

কর্নেল অলি আরও বলেন, “আমার চেয়ে যদি ভালো প্রার্থী কেউ দিতে পারে, আমরা আনন্দিত হব। আর যদি ভালো প্রার্থী না থাকে, আমরা আশা করব, সরকারদলীয় এমপিরা আমাদের ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবেন।” বিএনপির কোনো এমপি তাকে ভোট দেবেন কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ নিয়ে আমি এখন মন্তব্য করতে চাই না। সময় আসুক, এখনো তো অনেক দেরি আছে। আগে আবেদন করি, তারপর কী হয় তা নিয়ে কথা হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিনপঞ্জি: বিজয়, চুক্তি ও জন্ম-মৃত্যু

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের আশা, সরকারদলীয় এমপিরা ভোট দেবেন

আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬