কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ তারকা কেটি পেরি সম্প্রতি গ্রিসে একসঙ্গে ছুটি কাটাতে গিয়ে আবার আলোচনায় এসেছেন। গত বুধবার (৫ আগস্ট) তাদের গ্রিসের সমুদ্রে নৌভ্রমণ করতে দেখা যায়। এই ছবিগুলো প্রকাশের পর তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
গ্রিসে ছুটি কাটানোর সময় ৪১ বছর বয়সী পেরি ও ৫৪ বছর বয়সী ট্রুডোকে গ্রীষ্মের উপযোগী পোশাকে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে দেখা গেছে। পেরি পরেছিলেন নকশাদার ব্যান্ডু টপ ও একই নকশার শর্টস, অন্যদিকে ট্রুডো পরেছিলেন হালকা নীল লিনেনের শার্ট ও হালকা রঙের জিন্স। নৌভ্রমণের সময় দুজনকে বেশ প্রাণবন্ত ও ঘনিষ্ঠ দেখাচ্ছিল। একপর্যায়ে পেরিকে ট্রুডোর প্রতি স্নেহ প্রকাশ করতেও দেখা যায়।
ট্রুডো ও পেরির সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ছড়ায় ২০২৫ সালের জুলাইয়ে। কয়েক মাসের জল্পনা-কল্পনার পর একই বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। চলতি বছরের শুরুতে ২৫তম ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বড় কোনো অনুষ্ঠানে একসঙ্গে লালগালিচায় হাজির হন তারা। অনুষ্ঠানে ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে পেরি নিজের সম্পর্ক নিয়ে বলেছিলেন, জীবনের অনেক ক্ষেত্রেই তিনি এখন আগের চেয়ে বেশি স্থির অনুভব করছেন এবং গভীরভাবে প্রেমে পড়েছেন।
উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কের আগে কেটি পেরির দীর্ঘদিনের সঙ্গী ছিলেন অভিনেতা অরল্যান্ডো ব্লুম। ২০১৬ সালে তাদের সম্পর্ক শুরু হয় এবং ২০১৯ সালের ভালোবাসা দিবসে তাদের বাগদান হয়। তবে ২০২৫ সালের শুরুতে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। সাবেক এই জুটির একটি মেয়ে রয়েছে, ডেইজি ডাভ ব্লুম। ২০২০ সালে জন্ম নেওয়া মেয়েটির সহ-অভিভাবক হিসেবে দুজনই দায়িত্ব পালন করছেন।
রিপোর্টারের নাম 
























