মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে সীমিত পরিসরে আলোচনা চালিয়ে যাচ্ছে। রোববার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন। ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক চাপকে প্রধান কূটনৈতিক হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কেবল আংশিক আলোচনা করছি। আমরা মূলত ইরানের ব্যাপক মুদ্রাস্ফীতি এবং তাদের হাতে যাতে কোনো অর্থ না থাকে, সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।’
ইরান বরাবরই বলে আসছে যে, জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তির শর্তগুলো ওয়াশিংটন কার্যকর না করা পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসবে না। তবে, দেশটি হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















