মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। এর বড় প্রমাণ হলো—আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। এ লক্ষ্যেই সারাদেশে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে।

রবিবার সকালে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হিসেবে আমরা জানি, জলবায়ু পরিবর্তন কীভাবে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপমাত্রা এবং পানির উচ্চতা দিন দিন পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশে যেসব অঞ্চল ঝুঁকির মধ্যে থাকবে, তার মধ্যে উপকূলীয় অঞ্চল অন্যতম। সাগরপাড়ের বাসিন্দা হিসেবে এসব এলাকার জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ঝুঁকিতে থাকবে।

তিনি বন বিভাগের যেকোনো উদ্যোগে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বৃক্ষায়ন ও সবুজায়নের গুরুত্ব সবাইকে উপলব্ধি করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, জলবায়ুর পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। এ সমস্যা মোকাবিলায় বৈশ্বিক সমাধান প্রয়োজন। তিনি বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের তাপমাত্রা বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এই গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করে রাখতে হবে।

পরে তথ্যমন্ত্রী বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে। মেলায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরো ৩ মৃত্যু, ৯১ ভর্তি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬