রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী এলআর ট্রেনের এই দুর্ঘটনায় রংপুর-লালমনিরহাট রুটে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেললাইনের কাঠের স্লিপার ও পাথরের অভাব এবং লাইনের নাজুক অবস্থার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রংপুর রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। বর্তমানে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। রেলওয়ের প্রকৌশল বিভাগ লাইনচ্যুতির প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
রিপোর্টারের নাম 





















