কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও সাইকেলকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সেলিম মিয়া (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের বাসিন্দা। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘অনন্যা পরিবহন’ নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। পরে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চালক পলাতক থাকলেও তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 






















