মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ৮ নারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় আটজন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বেনীপুর বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশ দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় তাদের হাতেনাতে ধরা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, বিজিবির দায়ের করা মামলায় আটক নারীদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও অনুপ্রবেশ রোধে বিজিবির পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ৮ নারী আটক

আপডেট সময় : ০৯:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬