মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

হাঁটলে বা সিঁড়ি ভাঙলে শ্বাসকষ্ট? অবহেলা করলে বিপদ হতে পারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দৈনন্দিন জীবনে চলাফেরার সময় বা সিঁড়ি ভাঙার মতো সাধারণ কাজ করতে গিয়ে শ্বাসকষ্ট হওয়াকে অনেকেই বয়স বা শারীরিক ক্লান্তির ফল বলে এড়িয়ে যান। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, আগে অনায়াসেই করা যেত এমন কাজ এখন করতে গেলে হাঁপিয়ে ওঠা বা শ্বাসকষ্ট হওয়া কোনো বড় রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষ করে হৃদরোগ, ফুসফুসের জটিলতা, রক্তাল্পতা কিংবা থাইরয়েডের সমস্যার কারণে এমনটা হতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন কিংবা ধূমপানের অভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো বেশি ঝুঁকিপূর্ণ। অনেক সময় বুকে ব্যথা অনুভূত হওয়ার আগেই শ্বাসকষ্ট হৃদরোগের সংকেত হিসেবে দেখা দেয়। এর সঙ্গে যদি মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় করা বা পা ফুলে যাওয়ার মতো উপসর্গ থাকে, তবে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

রোগ নির্ণয়ের বিষয়ে চিকিৎসকরা জানান, কেবল উপসর্গ দেখে কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। রোগীর শারীরিক ইতিহাস পর্যালোচনার পাশাপাশি ইসিজি, বুকের এক্স-রে, রক্তের বিভিন্ন পরীক্ষা, থাইরয়েড টেস্ট এবং প্রয়োজনে ইকোকার্ডিওগ্রাফি বা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফির মতো পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। সময়মতো রোগ শনাক্ত করতে পারলে হার্ট ফেলিওর বা দীর্ঘস্থায়ী ফুসফুসের অসুখের মতো বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধের ডাক দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হাঁটলে বা সিঁড়ি ভাঙলে শ্বাসকষ্ট? অবহেলা করলে বিপদ হতে পারে

আপডেট সময় : ১০:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬