মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে বাধা: সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড কাল

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার করা ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ওই দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এই ঘটনাটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর ঘটেছিল। ওই দিন জগলুল পাশাসহ মামলার এজাহারভুক্ত ১‌১১ জন এবং অজ্ঞাতপরিচয় ২৫০-৩০০ জন মারাত্মক অস্ত্র-সস্ত্রসহ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে অবস্থান করে সারাদিন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে ভাটারা থানাধীন এলাকার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বুধবার তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার এজাহারে ১৭ নম্বর আসামি হিসেবে জগলুল পাশার নাম রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়ক হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার আন্তরিক, বিরোধীরা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ: মীর হেলাল

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে বাধা: সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড কাল

আপডেট সময় : ০৯:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬