মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

দুবাইয়ের জ্বালানি স্থাপনায় ২০ মিনিটে সাত বিস্ফোরণ, রাতের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের মধ্যে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিস্ফোরণের পর ওই এলাকার রাতের আকাশ ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

আমিরাতের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, জেবেল আলি এলাকায় ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে। ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ নিয়ে আমিরাতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে নাসার উপগ্রহচিত্রে দেখা গেছে, জেবেল আলি বন্দরের পাশে জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি স্থাপনায় আগুন লেগেছে।

তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক এলাকার কাছের আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কারণ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ইরান নিয়মিত প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অনুপস্থিতির অভিযোগ: সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন এনসিপির

দুবাইয়ের জ্বালানি স্থাপনায় ২০ মিনিটে সাত বিস্ফোরণ, রাতের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন

আপডেট সময় : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬