মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

জবিতে সংঘর্ষের জেরে ন্যাশনাল মেডিকেলে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টাধাওয়া, আতঙ্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সৃষ্ট ছাত্র সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। ক্যাম্পাসে আহতদের চিকিৎসা দিতে নেওয়ার সময় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে নতুন করে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে হাসপাতাল এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবা সাময়িকভাবে ব্যাহত হয়।

জানা গেছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এই পরিস্থিতির সূত্রপাত হয়। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে ইউজিসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলেন জকসু প্রতিনিধিরা। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল, জকসু, ছাত্রশিবির ও ছাত্রশক্তি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফসহ বেশ কয়েকজন ছাত্রনেতা এবং পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সংবাদকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতরেই ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ক্যাম্পাসে থমথমে অবস্থা, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জবিতে সংঘর্ষের জেরে ন্যাশনাল মেডিকেলে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টাধাওয়া, আতঙ্ক

আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬